ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৫৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় বুধবার ইসরাইলের দ্বিতীয় বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। তারা মঙ্গলবার এ শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, সেখানে  দখলদার বাহিনীর বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক শহীদ ও আহত হয়েছে। এ শিবিরে মঙ্গলবারের বোমা হামলার কথা স্বীকার করার একদিন পর তারা এ হামলা চালায়। সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ এক কমান্ডার।
এএফপি’র ভিডিও ফুটেজে দেখা যায়, সেখানে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা জানান, বুধবারের হামলায় ওই শীর্ষ নেতার পরিবারের সকলেই নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
ইসরাইলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী , ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। এ সময় ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরাইল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় ৮’৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৩,০০০ এরও বেশি শিশু রয়েছে।
সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat