ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে শুক্রবার (৩ নভেম্বর) দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। টানেলের দুই প্রান্তে দর্শনার্থীরা বাস, মাইক্রোবাসে করে এসে প্রবেশের জন্য লাইন ধরেন। দুইপাড়ে প্রায় পাঁচ কিলোমিটার পথে যানজট সৃষ্টি হয়। যাদের ব্যক্তিগত গাড়ি নেই এমন লোকজনও পরিবার নিয়ে এসেছেন, টানেলের দুই প্রান্তে যাত্রীবাহী বাসে উঠার জন্য তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবু সবার চোখে-মুখে ছিল উচ্ছ্বাস-আনন্দ।
এদিকে দর্শনার্থীদের গাড়ির চাপ টোলপ্লাজার কর্মীদেরও ব্যস্ততা বাড়িয়েছে। গাড়ির চাপ সামলাতে নিরাপত্তায় নিয়োজিত কর্মীদেরও হিমশিম খেতে দেখা গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে দেখা যায়, চাতরী চৌমুহনী বাজার থেকে টানেল সংযোগ সড়কে মানুষের ঢল নেমেছে। টানেল দেখতে চট্টগ্রাম-কক্সবাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ছোট-বড় গাড়িতে করে পরিবার-পরিজন নিয়ে এসেছেন বেশিরভাগ মানুষ। টানেল দিয়ে তারা পাড়ি দিচ্ছেন পতেঙ্গা প্রান্তে। সড়কের পাশে অনেকে অস্থায়ী দোকান বসিয়ে করছেন বেচা বিক্রি।
চকরিয়া থেকে পরিবার নিয়ে আসা নাঈমুল ইসলাম বলেন, ‘টানেলের কথা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আজ সরাসরি দেখলাম। অবাক হওয়ার মতো ব্যাপার।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর বলেন, ‘যা দেখলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। তিন মিনিটে পতেঙ্গা যাব এটা আমাদের কল্পনার বাইরে ছিল। বাংলাদেশে এমন যোগাযোগ ব্যবস্থা দেখব কখনো কল্পনাও করিনি।’
এদিকে টানেল দেখতে আসা দর্শনার্থীরা পতেঙ্গা সমুদ্রসৈকতেও ভিড় করছেন। সৈকতের আশপাশের হোটেল, মোটেলগুলোতে ভিড় বেড়েছে।
নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারার পারকি বিচে আসা মো. সেলিম উদ্দিন বলেন, ‘দূরত্বের কারণে কখনো আসা হয়নি আনোয়ারা বা পারকি সমুদ্র সৈকতে। আজ তিন মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হয়ে পারকি সৈকতে চলে আসলাম।’
টানেলের প্রবেশ মুখে ভোজন বাড়ি রেস্তোরাঁর মালিক ইয়াছিন হিরো বলেন, ‘টানেল উদ্বোধনের পর বেচা-বিক্রি বেড়েছে। তবে উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিন হওয়ায় দর্শনার্থী বেশি তাই বেচা বিক্রিও বেশি।’
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘টানেলের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর। আনোয়ারা প্রান্তের প্রবেশ মুখে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও ট্রাফিক মোতায়েন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat