ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৫৩৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষতা নির্ভর প্রশিক্ষণ দেয়া হবে।তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ  কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক নতুন জনশক্তি কর্মবাজারে প্রবেশ করছে। নির্মাণশিল্প, ম্যানুফ্যাকচারিং, হেভি ও লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ শিল্প, অটোমোবাইলসহ নানা খাতে দেশে বিদেশে দক্ষ কর্মী হিসেবে নিয়োজিত করতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে অর্জিত হবে রেমিটেন্স।
তিনি বলেন, এছাড়াও বর্তমানে সরকারের চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং বেসরকারি খাতে বিপুল নির্মাণ সংশ্লিষ্ট কর্মকান্ড রয়েছে। তাই এই খাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে আধুনিক ও বিশ্বমানের ওয়েল্ডিং নিশ্চিত করা জরুরি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশ থেকে প্রতি বছর যেসব ওয়েল্ডার বিদেশে কাজ করতে যান তারা অদক্ষ হিসেবে সেখানে যায়। ভবিষ্যতে তারা প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সনদ নিয়ে বিদেশে যেতে পারবেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন কারিগরি ধারার মাঠ পর্যায়ের শিক্ষকদের এ ল্যাবের প্রশিক্ষণের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লিংকন ইলেক্ট্রনিক্স এর তত্ত্বাবধানে সরকারি টিএসসি এবং পলিটেকনিক এর ৩০০ জন ট্রেনারকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুছ সালেহীন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat