ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৩৪৫৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র ৩৫ বছরেই থামল পথচলা। মারা গেছেন হলিউডের ‘শিশু অভিনেতা’ খ্যাত তারকা ইভান এলিংসন। ‘নিউইয়র্ক পোস্ট’-এ প্রকাশিত খবরে জানা গেছে, গত রোববার ইভানকে ক্যালিফোর্নিয়ার ফন্টানায় নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ইভান মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। এখনও পর্যন্ত অভিনেতার মৃত্যু নিয়ে রহস্য তুঙ্গে৷ কী হয়েছিল অভিনেতার, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি৷
অভিনেতা ইভান অত্যন্ত প্রতিভাবান তারকা ছিলেন। আমেরিকান ড্রামা ফিল্ম ‘মাই সিস্টারস কিপার’-এ তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা ইভান এলিংসন। তার মৃত্যুতে পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাত্র ১৩ বছর বয়সে ২০০১ সাল থেকে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেতা। তবে ২০০৯ সালে ইভান ক্যামেরন ডিয়াজ, জেসন প্যাট্রিক এবং অ্যাবিগেল ব্রেসলিনের সঙ্গে মাই সিস্টারস কিপার-এ জেসি ফিটজেরাল্ড চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন। তার এমন মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat