ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেন স্টোকস-জো রুট ও জনি বেয়ারস্টোর হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। স্টোকস ৮৪, রুট ৬০ ও বেয়ারস্টো ৫৯ রান করেন। 
সেমিফাইনালে খেলতে হলে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৩৮ রানের টার্গেট ৬ দশমিক ৪ ওভারে টপকাতে হবে পাকিস্তানকে। 
কোলকাতায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দলকে ৮১ বলে ৮২ রানের জুটি এনে দেন ইংলিশ দুই ওপেনার ডেভিড মালান ও বেয়ারস্টো। জুটিতে ৩১ রান অবদান রেখে মালান ফিরলেও ওয়ানডেতে ১৭তম হাফ-সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। হাফ-সেঞ্চুরির পর ৫৯ রানে আউট হন   ৬১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা হাকানো বেয়ারস্টো। 
দলীয় ১০৮ রানে বেয়ারস্টো ফেরার পর পাকিস্তানের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন রুট ও স্টোকস। তৃতীয় উইকেটে ১৩১ বলে ১৩২ রানের জুটিতে দলের বড় স্কোরের ভিত গড়েন তারা। জুটিতে রুট ৩৯তম ও স্টোকস ২৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। এর মাধ্যমে বিশ^কাপে ইংল্যান্ডের পক্ষে ৫০এর বেশি রানের ইনিংসে গ্রাহাম গুচের রেকর্ডে ভাগ বসালেন   রুট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯বার ৫০এর বেশি রানের ইনিংস এখন গুচ ও রুটের।  
৪১তম ওভারে দলীয় ২৪০ রানে স্টোকসকে থামিয়ে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১১টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে ৮৪ রান করেন আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করা স্টোকস।  
স্টোকসের পর রুটকেও শিকার করেন আফ্রিদি। ৪টি চারে ৭২ বলে ৬০ রান করেন রুট। এই ইনিংস খেলার পথে বিশ^কাপে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ১হাজার রান পূর্ণ করেছেন তিনি।
২৫৭ রানের মধ্যে স্টোকস-রুটকে ফিরিয়ে রানের লাগাম টেনে ধরার পথ  দেখান আফ্রিদি। তারপরও অধিনায়ক জশ বাটলার-হ্যারি ব্রুক ও ডেভিড উইলির ছোট-ছোট ঝড়ো ইনিংসের উপর ভর করে সাড়ে ৩শর কাছাকাছি পৌঁছে যায় ইংল্যান্ডের রান। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা। বিশ^কাপে পাকিস্তনের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান ইংলিশদের। কোলকাতার এই ভেন্যুতে কোন দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। 
বাটলার ১৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করেন। ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩০ রান করেন ব্রুক। ২টি চার ও ১টি ছক্কায় মাত্র ৫ বলে ১৫ রান করেন  উইলি। পাকিস্তানের হারিস রউফ ৬৪ রানে ৩টি, মোহাম্মদ ওয়াসিম ও আফ্রিদি ২টি করে উইকেট নেন। এই ইনিংসের মাধ্যমে পাকিস্তনের হয়ে বিশ^কাপের এক আসরে সর্বোচ্চ দ্বিতীয় উইকেট শিকারীর তালিকায়  দ্বিতীয়স্থানে থাকা ওয়াসিম আকরামের (১৮ উইকেট) রেকর্ড স্পর্শ করেন  আফ্রিদি। এবারের আসরে বল হাতে এ ম্যাচ পর্যন্ত ৫৩৩ রান দিয়েছেন রউফ। বিশ^কাপের এক আসরে কোন বোলারের  সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড এটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat