ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৬০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর মাত্র দেড় মাস আগেই গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক নেতা রাঘব চাড্ডা। এবার রাঘবের জন্মদিনে ‘সিক্রেট ফাঁস’ করলেন পরিণীতি। 
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আজ রাঘব চাড্ডার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন পরিণীতি চোপড়া। পোস্টের প্রথমেই, রাঘবকে ‘রাঘাই’ বলে সম্বোধন করে মিসেস চাড্ডা লিখেন , “তুমি আমার জীবনে ঈশ্বর প্রদত্ত সেরা উপহার।”
এছাড়া দুজনের একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করে চাড্ডা পরিবারের নতুন বউমা লিখলেন, “তোমার মন আর বুদ্ধিমত্তা আমাকে অবাক করে। তোমার মূল্যবোধ, সততা আর বিশ্বাস আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে। পরিবারের প্রতি তোমার দায়িত্ব, কর্তব্যবোধ দেখে নিজেকে নিত্যদিন আশীর্বাদ ধন্য মনে করি। এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমি সত্যিকারের ভালো মানুষ। তোমার প্রশান্তিই আমার ওষুধ।”
সেই পোস্টেই পরিণীতি উল্লেখ করলেন যে, “আজকের দিনটা আনুষ্ঠানিকভাবে আমার প্রিয় দিন, কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। আমাকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।” 
বিয়ের পর এরইমধ্যে পুরোদস্তুর সংসারী হয়ে উঠেছেন পরিণীতি চোপড়া। দিন কয়েক আগেই মুম্বাই থেকে দিল্লি উড়ে গিয়ে শ্বশুরবাড়িতে করবাচৌথ পালন করেছেন অভিনেত্রী। বিয়ের পর প্রথম করবাচৌথ বলে কথা! সুগৃহিণীর মতোই সেজেগুজে নিয়ম মেনে পালন করেছেন চাড্ডা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat