ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৫৬৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্মার্ট ও সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষা ক্ষেত্রে কন্যা শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। আধুনিক, প্রগতিশীল ও সচেতন মেয়েরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। 
আজ মুন্সিগঞ্জের রিকাবী বাজার বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই মনে প্রাণে জাতির পিতার জীবন ও আদর্শ ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। সুনাগরিক ও ভালো মনের মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ হতে হবে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের সেবা করতে হবে। 
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি টানেল, বিমান বন্দরের থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দরের মতো বড় বড় প্রকল্পগুলো একের পর এক উদ্বোধন করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat