ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৫৬৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি একটি ব্রত। এই দর্শন ধারণ করে যারা কাজ করেছেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা কাজী জসিম উদ্দিন ছিলেন তাদের মধ্যে অন্যতম। সর্বজন গ্রহণযোগ্য  নেতা হিসেবে তিনি রাঙ্গুনিয়ায় দলকে সুসংগঠিত করেছেন। আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কাজী জসিম ত্যাগী এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তিনি ইচ্ছা করলেই অনেক সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তিনি অর্থ-বিত্তের সাথে না জড়িয়ে রাজনীতি করে গেছেন। বর্তমান সময়ে এই ধরণের রাজনৈতিক ব্যক্তিত্বের খুবই প্রয়োজন।
সভার প্রধান বক্তা উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম প্রয়াত কাজী জসিমের মহৎ রাজনৈতিক কর্মকান্ড অনুসরণের জন্য নেতা-কর্মীদের আহবান জানান। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাভরে প্রয়াত নেতাকে স্মরণ করেন।
উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জসিম ৬১ বছর বয়সে গত ২৯ অক্টোবর বন্দরনগরীর বাসায় ইন্তেকাল করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat