ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৫৬৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ নয়হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
আজ বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে তিনহাজার কৃষককে জনপ্রতি এককেজি সরিষা বীজ, দুইকেজি ভুট্টা,  ২০ কেজি গম, এককেজি সূর্যমুখী, আটকেজি খেসারি, ১০ কেজি চিনাবাদাম, পাঁচকেজি মুগ, আটকেজি সয়াবিন এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে একটি ফসলের জন্য একবিঘা জমির অনুকূলে এসব বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও, ছয়হাজার কৃষককে দুইকেজি বোরো ধানের হাইব্রীড ও পাঁচকেজি উফশী জাতের বীজ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক থাকায় দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat