ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৬৭৬৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার সংস্থাটির ৪২তম সাধারণ সম্মেলনে তুমুল প্রতিদ্বন্দি¦তাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ নির্বাচিত হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে দুই বছর পর বাংলাদেশ আবার ২০২৩-২৭ মেয়াদে বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হলো।
 শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে আমাদের গভীর সম্পৃক্ততা ও কূটনৈতিক অগ্রগতিরই ফল।’ 
দীপু মনি ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
তিনি বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউনেস্কোর সকল সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কঠোর পরিশ্রম ও সংস্থাটির সাথে কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নকে ত্বরান্বিত করতে সবার সঙ্গে অংশীদারিত্বে কাজ করা আমাদের অঙ্গীকার।
এর আগে সোমবার, বাংলাদেশ তার প্রার্থীতার জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে ইউনেস্কোতে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করে। এতে বাংলাদেশ এসডিজির পাঁচটি স্তম্ভের ওপর তার কার্যক্রম তুলে ধরে।
ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বলেন, এই বিজয় ইউনেস্কোতে বাংলাদেশের গঠনমূলক কর্মকা- এবং দেশের ভারসাম্যপূর্ণ, প্রগতিশীল ও নীতি-ভিত্তিক পররাষ্ট্রনীতির সমষ্টিগত ফলাফল।
জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংগঠন ইউনেস্কো ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম আন্তর্জাতিক সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat