ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৫৩৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে কোন বিরোধ নেই। নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 
আজ রোববার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ পার্টির একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর নেই। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে। আলোচনা করলে যে কোন সমস্যার সমাধান হতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat