ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৪৫৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।দেশটির পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিঞ্জপ্তি থেকে এ কথা জানা গেছে।
এতে আরো বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই ও দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রয়োজন।এছাড়া চীন ব্যাপক যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছে।চীনের ঐ ডকুমেন্টে ফিলিস্তিনী বেসামরিক নাগরিকদের জোর করে স্থানান্তরের বিরোধিতা করে জাতিসংঘের স্পষ্ট বার্তা পাঠানো এবং সকল বেসামরিক নাগরিক ও জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে।এর আগে চীন ইসরায়েল ও হামাসের মধ্যকার ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল। গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে তা দু’দিন বাড়ানো হয়েছে।
মধ্যস্থতকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ’ ইসরায়েলী প্রাণ হারায়। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় সাড়ে ১৪ হাজার ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat