ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১২-০২
  • ৪৫৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের ১১০টিরও বেশি দেশ চাচ্ছে কপ-২৮ শীর্ষ সম্মেলনে আলোচনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ এবং জ্বালানি দক্ষতা  দ্বিগুণ করার লক্ষ্য ঠিক করতে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর দার লেইন শুক্রবার এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন প্রথম এ বছরের শুরুতে লক্ষ্য ঠিক করার কথা বলেছিল। এরপর কপ-২৮ এর আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত, পরে জি-৭ এবং তারপর জি-২০ গ্রুপ এ দাবি করে।
বিশে^র কার্বন নিঃস্বরনের ৮০ শতাংশের জন্যে দায়ী জি-২০ ভুক্ত দেশগুলো।
দুবাইয়ে জলবায়ু সম্মেলনে ভন দার লেইন বলেছেন, এটি খুবই চমৎকার যে ১১০টিরও বেশি দেশ এই লক্ষ্য গ্রহণ করেছে। 
তিনি আরো বলেছেন, আমি এখন আমাদের সকলকে এই লক্ষ্যগুলোকে চুড়ান্ত কপ-ভুক্ত করার আহ্বান জানাই। কারণ এটি বিনিয়োগকারী ও ভোক্তাদের কাছে একটি কঠোর বার্তা পাঠাবে।
উল্লেখ্য, ২০১৫ সালে গুরুত্বপূর্ণ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অদূর ভবিষ্যতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শিল্পবিপ্লব কালের আগের পৃথিবীর নিরিখে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। 
ইতোমধ্যে এতে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর নবায়নযোগ্য জ্বালানি গড়ে ১১ শতাংশ করে বেড়েছে।
কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে তেলের মূল্য বৃদ্ধি ও জ¦ালানির অনিশ্চয়তা ২০২৩ সালে এ বাড়ার হার ৩০ শতাংশ হবে বলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা এক ঘোষণায় বলেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat