ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৪৫৬৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম।
যাচাই বাছাই শেষে আজ সোমবার জেলা রির্টানিং অফিসার এ ঘোষণা দেন। এছাড়া ওই ৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)  মো: আব্দুল্লাহ, জাতীয় পার্টির (মঞ্জু) সহিদুল ইসলাম মোল্লা, তৃণমূল বিএনপির মো: জাহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 
এ আসনে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত ১ শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম। 
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তৃণমূল বিএনপি’র মো: জামাল উদ্দিন শেখ, জাতীয় পার্টির কাজী শাহীন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হাসান শাহীন, জাকের পার্টির  মোঃ সাজ্জাদ হোসেন মিয়া ও মুক্তি জোটের  মামুনুর রশীদের  মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
এ আসনে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মোঃ ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  
এছাড়াও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু), জাতীয় পার্টির শিশির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat