ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৭৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি যুক্তরাষ্ট্রগামী অভিবাসী পানামায় প্রবেশ করেছে। দেশটিতে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। কলম্বিয়ার বিপজ্জনক ডারিয়েন জঙ্গল অতিক্রম করে তারা পানামায় যায়। বুধবার পানামা সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পানামার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল পিনো এএফপি’কে বলেন, পানামায় অভিবাসী প্রবেশের এ সংখ্যা ২০২২ সালের সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০২২ সালে এ কঠিন যাত্রাপথ অতিক্রম করে ২৪৮,০০০ অভিবাসী পানামায় প্রবেশ করে।
উন্নত জীবনের আশায়  অভিবাসীরা বন্য প্রাণী, গভীর জঙ্গল, নদী এবং অপরাধী চক্রের মতো কঠিণ চ্যালেঞ্জ মোকাবেলা করে ২৬৫ কিলোমিটারের এ দীর্ঘ পথ অতিক্রম করে পানামায় প্রবেশ করে।
এসব অভিবাসীর বেশিরভাগই ভেনিজুয়েলার নাগরিক। তবে এদের মধ্যে ইকুয়েডর, হাইতি, চীন, ভিয়েতনাম, আফগানস্তিান এবং আফ্রিকার দেশগুলোর মানুষও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat