ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৯২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে শেষ ম্যাচে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের দুই গোলে বুধবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের শেষ ম্যাচে ফ্লুমিনেন্সকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে গ্রেমিও। 
ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি করেন সুয়ারেজ। এরপর ৬৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে নিজের দি¦তীয় গোল করেন। ব্রাজিলিয়ান অভিযান শেষে ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে সুয়ারেজের যোগ দেবার গুঞ্জন শোনা যাচ্ছে। 
এই জয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশীপে গ্রেমিও টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। লিগ শিরোপা জয়ী পালমেইরাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল গ্রেমিও। 
ব্রাজিলিয়ান ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি থাকলেও বয়স বিবেচনা করে তা কমিয়ে এক বছর করেছেন সুয়ারেজ নিজেই। গ্রেমিওর অধিনায়ক হিসেবে ২০২৩ সালে সুয়ারেজ ক্লাবের ৬৪টি ম্যাচের মধ্যে ৫৪টিতে অংশ নিয়ে ২৯ গোল করেছেন। ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমে  তিনি  দ্বিতীয় ১৭ গোল করে করেছেন।  তার সুবাদে বিস্ময়করভাবে ভাল ফলাফল নিয়ে লিগ শেষ করেছে গ্রেমিও। 
মিয়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির সাথে যোগ দেবার বিষয়টিতে কোন মন্তব্য করতে রাজী হননি সুয়ারেজ। এই মুহূর্তে পরিবার ও স্বাস্থ্যের প্রতি নজড় দিতে চান বলে জানিয়েছেন। এ সম্পর্কে গত সপ্তাহে সুয়ারেজ বলেছিলেন, ‘আমি ফুটবলকে ভালবাসি। কিন্তু প্রতিদিন সকালে ব্যাথা নিয়ে ঘুম থেকে ওঠা সত্যিই কঠিন। আমি খেলা চালিয়ে যেতে চাই, সবাই জানে আমি কতটা পরিশ্রম করি। কিন্তু এখনো জানিনা আগামীতে আমার জন্য কি অপেক্ষা করছে।’
ঘরের মাঠে গত সপ্তাহে ভাসকোর বিপক্ষে শেষ ম্যাচে গ্রেমিওর জয়ের একমাত্র গোলটি করেছিলেন সুয়ারেজ। ঐ ম্যাচের পরপরই তিনি এই মন্তব্য করেছিলেন। ঐ ম্যাচের পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে। 
মৌসুমের শেষে গ্রেমিও ছাড়ছের বলে গত জুলাই মাসেই   জানিয়েছিলেন সুয়ারেজ। এ সময় সমর্থক ও স্থানীয় রাজনীতিবিদরা তার সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করেছে। লিগে দ্বিতীয় স্থান লাভ করায় আগামী বছর কোপা লিবারটেডর্সে খেলার যোগ্যতা অর্জন করেছে গ্রেমিও। সুয়ারেজ বলেন, এই টুর্নামেন্টে খেলতে পারলে খুশী হতাম। কিন্তু আমার শরীর আর সায় দিচ্ছেনা। আমার এখন বিশ্রাম প্রয়োজন। একজন ফুটবলারের জন্য বিদায় বলাটা সত্যিই কঠিন। ফুটবলাররা কখনই অবসরের জন্য প্রস্তুত থাকেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat