ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৮৮০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের সামরিক উৎপাদন বাড়ানোর জন্য কিয়েভ যুক্তরাষ্ট্রের সাথে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে। খবর সিনহুয়ার।
উমেরভ ফেসবুকে লিখেছেন, ‘সেখানে আরো অস্ত্র  উৎপাদন করা হবে! ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র যৌথ উৎপাদন এবং প্রযুক্তিগত তথ্য বিনিময় নিয়ে এ স্মারকলিপি স্বাক্ষর করে।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে প্রতিরক্ষা শিল্প সম্মেলন ‘ডিএফএনসি১ : মার্কিন সংস্করণ’ চলার সময় নথিটি স্বাক্ষর করা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ স্বাক্ষরিত এ স্মারকলিপির আওতায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রয়োজনে তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে অবদান রাখবে।
প্রতিরক্ষা শিল্প সম্মেলন ‘ডিএফএনসি১: মার্কিন সংস্করণের’ লক্ষ্য হচ্ছে ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প উদ্যোগগুলোর মধ্যে ‘সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা’ সমর্থন করা। যা বুধবার শুরু হয়েছে।
রাশিয়ার সাথে যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat