ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৬৯০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আজ শনিবার মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -এ নানা কর্মসূিচর আয়োজন করা হয়।
এর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা, বারি’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোকসজ্জ্বা।
সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), বারি ৪র্থ শ্রেণী কল্যাণ সমিতি (বারিচা), ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বারি শাখা, বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বারি’র মহাপরিচালকের নেতৃত্বে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক—শিক্ষিকা, শ্রমিক ও শিক্ষার্থীবৃন্দকে সাথে নিয়ে বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিটি বারি’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এছাড়া বাদ জোহর বারি কেন্দ্রীয় জামে মসজিদে বিজয় দিবস ২০২৩ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত এবং সন্ধায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিকেলে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বারি’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat