ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৬৩৪৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বর্তমান সরকারের এবারের লক্ষ্য হচ্ছে সমৃদ্ধশালী উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
আজ শনিবার বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ ফারুক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন যৌবনের ১৪টি বছর পাকিন্তানীদের জেলে কারাভোগ করেছেন। স্বাধীনতার পর তিনি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে সময় এ দেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সোনার বাংলা গড়ার স্বপ্ন নস্যাৎ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা  সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি  থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে।  
তিনি আরো বলেন, আজকের প্রজন্মের ছাত্ররাই স্মার্ট বাংলাদেশ গড়ার অংশিদার হবে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবো। আজকের শিশু কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে। তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। 
জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মজুমদার, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী কাশীপুর হাইস্কুল ও কলেজের ১০৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান ও বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুল এর ১১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat