ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৪৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে তার সর্বসাম্প্রতিকতম সংকট-নিরসন সফরের সময়ে ইসরায়েলি হামলা-বিরতি’র বিনিময়ে গাজা-বন্দী জিম্মিদের মুক্তির প্রস্তাব দেবেন। এ কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার আরো জানায়, সংকট নিরসনে রোববার থেকে মধ্যপ্রাচ্যে তার পঞ্চম সফরে ব্লিঙ্কেন, প্রস্তাবের মধ্যস্থতাকারী কাতার ও মিশরের পাশাপাশি ইসরায়েল, পশ্চিম তীর ও সৌদি আরব সফর করবেন। খবর এএফপি’র।
দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিঙ্কেন একটি চুক্তিতে  পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন, যা বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত  করবে এবং গাজার বেসামরিক নাগরিকদের  টেকসই, বর্ধিত মানবিক সহায়তা প্রদানের  লক্ষ্যে একটি মানবিক বিরতি অন্তর্ভুক্ত করবে।
কাতার, মিশর, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার প্যারিসে এক বৈঠকে ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের  হামলায়  জিম্মিদের মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। এর আগে গাজা উপত্যকা নিযন্ত্রণকারী ও দোহায় অফিস রক্ষণাবেক্ষণকারী হামাসের কাছে প্রস্তাব  পেশ করার পর, কাতার প্রস্তাবের সাফল্যের আশা করে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে ওয়াশিংটনে বৈঠকের পর সোমবার ব্লিঙ্কেন বলেন, “ভাল এবং শক্তিশালী” ওই প্রস্তাবটির সাফল্যের ব্যাপারে “প্রকৃত আশা” রয়েছে।
সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপি’র সমীক্ষা অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছে, যাদের  বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করেছে। ইসরায়েল বলেছে, ১৩২ জন গাজায় রয়ে গেছে, যার মধ্যে অন্তত ২৭ জন নিহত হরয়ছে বলে ধারণা করা হচ্ছে। আর, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণায়ের মতে, হামলার পর, ইসরায়েল ভয়াবহ  বিমান ও স্থল হামলা চালালে গাজায় কমপক্ষে ২৭ হাজার ১৩১ জন নিহত হয়, যাদের  বেশিরভাগই বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat