ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৫৬৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরখা মদন বলিউডে অভিষিক্ত হয়েছিলেন নায়ক অক্ষয় কুমারের সঙ্গে। ভাবা হত, একসময় বড় তারকা হবেন তিনি। কিন্তু সেই বরখাই এখন অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী।
ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সিনেমায় নামার আগে ১৯৯৪ সালে বরখা মদন ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সাবেক দুই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুস্মিতা সেনের সঙ্গে। সব পার্থিব মায়া ছেড়ে এখন তিনি সন্ন্যাসিনী।
এক সাক্ষাৎকারে বরখা বলেন, "আমি সন্তুষ্ট। বৌদ্ধ ভিক্ষু হওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি কোনো ভুল করিনি।"
সন্ন্যাসিনী হলেও সোশাল মিডিয়া ছাড়েননি সাবেক এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের সন্ন্যাসিনী জীবনের নিত্যনতুন ছবি ও ভিডিও তিনি পোস্ট করেন নিয়মিত।
সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর বরখা নজর কেড়েছিলেন প্রযোজকদের। ১৯৯৬ সালে অক্ষয় ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান। কাজ করেছেন আজয় দেবগন ও  উর্মিলা মাতন্ডকরের জনপ্রিয় সিনেমা 'ভুত'-এ। এই সিনেমায় ভূতের চরিত্র করে নাম করেন বরখা।
সিনেমার পাশাপাশি কাজ করেন টেলিভিশনের সিরিয়ালেও। ২০টির মত টিভি সিরিয়াল করেছেন বরখা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও এক সময়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। খুলেছিলেন নিজস্ব প্রযোজনা সংস্থা। বরখা প্রযোজিত ‘সোচ লো’ ও ‘সারখাব’ সিনেমা বেশ প্রশংসিত হয়।
২০১২ সালে নিজের প্রযোজিত ‘সারখাব’ সিনেমায় শেষবারের মত অভিনয় করেছেন বরখা। এরপর তার জীবনযাত্রায় পরিবর্তন দেখা যায়। সেই বদলের ছাপ ফুটে ওঠে তার সোশাল মিডিয়ায়র অ্যাকাউন্টেও।
বৌদ্ধ ধর্মের বরখার আগ্রহ বাড়তে থাকে এবং তিনি তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার একজন ভক্ত বনে যান। ওই বছরই সিনেমাকে পুরোপুরি বিদায় জানিয়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন এক সময়ের এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat