ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬৪৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম দুই ইনিংসে উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৫২৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে ৩৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন উইলিয়ামসন।
মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৮০ রান করেছিলো ছয়জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা।
আজ তৃতীয় দিন বাকী ৬ উইকেটে আরও ৮২ রান যোগ করে ১৬২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। ১৩তম টেস্ট খেলতে নামা কিগান পিটারসন সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া ডেভিড বেডিংহাম ৩২ ও এডওয়ার্ড মুর ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ৩টি করে এবং কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মত এবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। লাথাম ৩ ও কনওয়ে ২৯ রান করেন।  
তিন নম্বরে নেমে ৯৭তম টেস্টে ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম ইনিংসে শতক হাঁকানো উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার হলেন উইলিয়ামসন।
দিনের শেষ ওভারের আগেরটিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্পিনার নিল ব্র্যান্ডের বলে আউট হওয়ার আগে ১৩২ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৯ রান করেন উইলিয়ামসন।
প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করা রাচিন এবার ১২ রান করেন। ড্যারিল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্র্যান্ড দ্বিতীয় ইনিংসে শিকার করেন ২ উইকেট।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat