ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৪৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঐতিহাসিক পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীত্বে আসীন হওয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে এবং অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সুনাক বলেন, “আপনি একটি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করায় এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের আকর্ষণীয় উন্নয়ন লাভের প্রতিফলন ঘটায়- আমি আমাদের দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব আরো জোরদার করতে এবং এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রতি আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।” ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের অংশীদারিত্ব দু’দেশের জনগণের মধ্যেকার বন্ধুত্বের শক্তিশালী বন্ধনের এক গভীর ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি আশা করছি, অধিকার এবং স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতার পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।” তিনি বলেন, “এই মূল্যবোধগুলি কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এগুলো প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট  করে।”
সুনাক বলেন, “আমি অভিবাসনের বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখছি। আপনি যুক্তরাজ্যে থাকা অবৈধ বাংলাদেশী নাগরিকদের ফেরত নেয়ার জন্য সদয়ভাবে একটি টেকসই ও সুবিন্যস্ত পথকে সমর্থন করেছেন। আমাদের পারস্পরিক সহযোগিতার বৃহত্তর এজেন্ডার অংশ হিসাবে এই ব্যবস্থা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।” তিনি বলেন, “আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিকাশকে অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করার অপেক্ষায় আছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat