ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৫৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ, খ্যাতিমান শিক্ষক ও গবেষক ড. আবদুল মমিন চৌধুরী আর নেই। তিনি আজ শুক্রবার রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
ড. আবদুল মমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও সিনেট-সিন্ডিকেট সদস্যের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
ড. আবদুল মমিন চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের জার্নালে ইতিহাস বিষয়ে তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিনেট-সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই শিক্ষক ইতিহাস শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। বরেণ্য ইতিহাসবিদ হিসেবে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat