ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৩৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। সংবাদমাধ্যম অনুযায়ী, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
আদালত বলেন, পরীমণির বাসা থেকে আইস ও এলএসডি মাদক পাওয়া গেছে। সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। তবে, তার বাসায় বিদেশি মদ পাওয়ার বিষয়ে আদালত বলেন, মদ সেবনের লাইসেন্স থাকা এবং মদে অ্যালকোহলের মাত্রা কম থাকায় সেক্ষেত্রে মদ জব্দের বিষয়টি বাদ দিয়ে বিচার করতে হবে।মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির আবেদন নিষ্পত্তি করে আজ এ রায় দিলো উচ্চ আদালত। 
এর আগে, এ মামলার বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আজকের দিন ধার্য করেছিলেন।
২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। ওই সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমণি। পরদিন তিনি কারামুক্ত হন।
২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। পরে গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
পরে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন পরী। গত বছরের ১ মার্চ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন তিনি। পরীমনির পাশাপাশি মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার জামিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat