ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৫৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের ব্লকবাস্টার সিনেমা ডন মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। সুপারহিট এ সিনেমায় বলিউডের দুই সুপারষ্টার শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে উঠেছিল। এতছর আগের প্রেমচর্চা নিয়ে অবশেষে মুখ খুললেন কিং খানের বন্ধু বিবেক ভাসওয়ানি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কাপুরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। 
কখনও প্রিয়াঙ্কার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন।
তবে শাহরুখের দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, ‘এসব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালোবাসেনি।’
এক সময় প্রশ্ন ওঠে শাহরুখের যৌন অভিরুচি নিয়ে। কখনো করণ জোহর কখনো আবার বিবেকের সঙ্গে সমকামী সম্পর্কের কথা শোনা যায়। যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন বিবেক। 
তিনি বলেন, ‘শাহরুখ আর আমি একই আবাসনে থাকতাম। সেই সময় আমি আমার পরিবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। ওকে গৌরীর সঙ্গে সংসার পাততে হবে, ক্যারিয়ার শুরু করেছে, সেই নিয়ে উদ্বেগ থাকত। আমরা ভালো বন্ধু। কোনোদিনও কোনো অন্য সম্পর্ক ছিল না আমাদের। আসলে সফল মানুষদের নিয়ে এমন নানা কিছু রটে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat