ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ২৪৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
’স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান' এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন।
বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনলাইন ও অফলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat