ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৪৩৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৎ মা
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি : নড়াইলে ৪ বছরের শিশুকে গলা টিপে হত্যার  অভিযোগে সৎ মা পুলিশ হাতে গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের সৎ মায়ের বিরুদ্ধে মেয়ে নুসরাত জাহান (৪) নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। 
মৃত নুসরাত জাহান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামের মো.সজিব কাজীর মেয়ে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গীলাতলা গ্রামের শিশু নুসরাতের বাড়িতে প্রতিদিনের ন্যায় তাকে গোসল করানোর জন্য খুঁজছিলো তার দাদি পান্না বেগম। পরে তাকে না পেয়ে নুসরাত এর সৎ মা জোবাইদাকে জিজ্ঞেস করলে সে জানায় নুসরাত ঘরে ঘুমিয়ে আছে। পরে তিনি ঘরে গিয়ে নুসরাতকে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি। এরপর তিনি নুসরাতকে ঘরে ঘাটের উপর শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন কিন্তু তার ডাকে সে সাড়া দেয়নি। 
এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে নুসরাতকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবাইদা আমার ভাতিজিকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই। আমি ওই সৎ মায়ের ফাঁসি চাই,
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়  বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পিতা সজীব কাজী ও তার সৎ মা জোবাইদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat