ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৬৭৬৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না। হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা বলেছে। এর আগে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্র কোন সৈন্য পাঠাবে না। 
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা সদস্যরা কেবল কিয়েভে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে।  
মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্যে পাঠানোর বিষয়টি কিরবি অস্বীকার করেন। যদিও ফরাসী পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন সেজর্ন পশ্চিমা সৈন্যরা এমনটি করবে  বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে কিরবি বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat