ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৬৫৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাজি শমসেরের ইট ভাটা থেকে ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মুল্যবান একটি কষ্টি পাথরের গনেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর বীরগঞ্জ থানার ওসি মো. মজিবর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে  কষ্টি পাথরের  মূর্তি পাওয়ার সংবাদ পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। কিন্তু মূর্তির বদলে অন্য কিছু মূর্তি স্বদৃস্য বস্তু  দিয়ে থানা পুলিশকে বুঝানোর চেষ্টা করলে পুলিশের  সন্দেহ হয়। ফলে  বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত ইট ভাটায় তল্লাশি চালিয়ে  মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। প্রত্নতাত্নিক বিভাগের কাছে মূর্তিটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat