ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৪৩৫৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কোর এক কর্মকর্তা শুক্রবার বলেছেন, রাশিয়া অধিকৃত দোনেৎস্ক নগরীতে ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশু নিহত হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়।
দোনেৎস্কে রাশিয়ার নিয়োগ দেওয়া মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে পোস্টকৃত এক বার্তায় বলেছেন, ‘রাতভর বর্বর গোলাবর্ষণ করা হয়। এতে আবাসিক এলাকার একটি বাড়ি বারবার হামলার শিকার হয়।’
তিনি আরো বলেন, সেখানে এইসব হামলায় তিন শিশু প্রাণ হারায়। এদের মধ্যে এক শিশু ২০০৭ সালে, আরেকজন ২০১৪ সালে এবং তৃতীয় শিশু ২০২১ সালে জন্মগ্রহণ করে। এদের দুইজন মেয়ে এবং একজন ছেলে শিশু।
দোনেৎস্ক নগরীর কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat