ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৩৩৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন গ্রেপ্তার। গত (১৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সরদারপাড়া সাকিনে কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত (১৮ জানুয়ারি') লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরপর শুরু হয় পর্যায়ক্রমে অন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তারের অভিযান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত (১৪ ও ১৫ মার্চ) পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে শনিবার (১৬ মার্চ) সকাল সময় নড়াইল জেলার লোহাগড়া থানায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩)কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখ ওরফে ওয়াদুদ শেখের ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 
গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় মোট এগারোটা মামলা রয়েছে। এর মধ্যে সাতটি ডিএমপি, একটি সিএমপি, একটি কেএমপি, একটি খুলনা, ও একটি নড়াইল জেলায় মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat