ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ২৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে জয়লাভ করায় রাশিয়ার প্রধান মিত্র দেশ চীন সোমবার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছে। খবর এএফপি’র।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভোটের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘এ জয়ে চীন অভিনন্দন জানাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার দেশ। 
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ পরিবেশিত খবরে বলা হয়, সোমবার প্রকাশ করা ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুতিন প্রদত্ত মোট ভোটের ৮৭.৩৩ শতাংশ ভোট পেয়েছেন। 
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এটি রেকর্ড বিজয়। প্রকৃতপক্ষে এ নির্বাচনে তিনি কোন প্রতিদ্বন্দ্বীতার সম্মুখীন হননি।
এ বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষির্ক পালনের কথা উল্লেখ করে লিন বলেন,‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে চলা অব্যাহত থাকবে।’ 
লিন বলেন, ‘দুই রাষ্ট্রপ্রধান দীর্ঘস্থায়ী ভালো প্রতিবেশীসুলভ বন্ধুত্ব বজায় রাখতে, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগীতাকে আরো গভীর করতে এবং নতুন যুগে চীন-রাশিয়া সম্পর্কের ক্রমাগত উন্নয়নে দুই দেশকে নেতৃত্ব দেবেন এবং ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রাখবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat