ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৫৪৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্বশুরবাড়ি ক্যাট-ভিকির ফুড হ্যাভিট নিয়ে বেজায় বিরোধ চলে। কারণ ভিকি সবজি খেতে পছন্দ করে না। অন্যদিকে ক্যাটরিনা সবধরনের সবজিই পছন্দ করেন। আর তাই পুত্রবধূকে নিয়ে বেজায় খুশি শাশুড়ি। সম্প্রতি দুজনের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন ভিকি কৌশল।
তিনি বলেন, ‘ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। ও সাধারণ খাবার পছন্দ করে। আমার মা খুব খুশি হন ও বাসায় থাকলে। কারণ তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়।’ অভিনেতা জানিয়েছেন তিনি রাঁধতে পারেন না। শুধু চা ও ডিম ভাজতে পারেন। সেটাও শিখেছেন লকডাউনে। তবে তার ছোট ভাই কম-বেশি সবই রাঁধতে পারে। ভিকি আরও জানান, ক্যাটরিনা প্যানকেক পছন্দ করেন। আর ভিকি পছন্দ করেন ছোলা ভাটুরে। ভিকি জানান, অন্য আর সব সাধারণ দম্পতির মতোই জীবন যাপন করেন তারা। শুধু পেশার খাতিরে লাইমলাইটে থাকা হয় তাদের।
তবে বউ শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতো। শাশুড়ির সাথে সম্পর্ক কেমন আপনার। আমি খুব অবাক হতাম। কারণ এই সম্পর্ক ভালো হওয়াটাই যেন ব্যতিক্রম একটি ঘটনা। আমি মনে করি শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য একটিই উপায়, কোনোরকম কৌশল অবলম্বন না করা। শাশুড়ির সাথে কৌশলী হতে নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat