ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৪৪৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে ছেলে আরিয়ানের খানের পোশাক ব্র্যান্ড ‘ডিয়াভোল এক্স’-এর বেশ ভালোই প্রচার করছেন বলিউড শাহরুখ খান। নতুন কালেকশন লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এর আগেই বিক্রি হয়ে গেছে সব।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আরিয়ান, শাহরুখ ও সুহানা ফটোশ্যুট করেন পোশাক ব্র্যান্ড‘ডিয়াভোল এক্স’-এর জন্য। তারপরেই প্রকাশ্যে আসে এই ব্র্যান্ডের নতুন কালেকশন। কিন্তু এরপরেই দেখা যায়, সুহানার পরনে জ্যাকেট। সেই জ্যাকেট ইতোমধ্যেই সব বিক্রি হয়ে গেছে। 
সম্প্রতি সুহানা খানকে দেখা যায় সিগনেচার এক্স নামে একটি ডেনিম জ্যাকেটে, যার দাম বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩১ হাজার টাকা। শুধু দাম এবং সীমিত পরিমাণের জন্যই এই পণ্যের ও ব্র্যান্ডের চাহিদা ও বিশেষত্ব বৃদ্ধি পেয়েছে। 
কিন্তু তা সত্ত্বেও পরো কালেকশন একদিনেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। এই চাহিদা প্রমাণ করে যে সবাই এই ব্র্যান্ডের কালেকশন পছন্দ করেছে।
কিছু দিন আগেই ডি'ইয়াভোল এক্সের বিজ্ঞাপনের জন্য বাবা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখ গিয়েছে সুহানাকে। সেই বিজ্ঞাপনের পরিচালনাও করেছেন শাহরুখপুত্র আরিয়ান। নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছিল সেই বিজ্ঞাপন।
২০২৩ সালের এপ্রিলে যখন ব্র্যান্ডটি অনেক হাইপ নিয়ে তার প্রথম কালেকশন শুরু করে, তখন শাহরুখ খানের দেওয়া বিজ্ঞাপনে, সেই ২ লাখ টাকা মূল্যের ৩০ টি এক্স জ্যাকেট নিমিষেই বিক্রি হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat