ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৭৯০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানা পুলিশ আটশত গ্রাম গাঁজাহস তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মৃত রউফ মুন্সির ছেলে, মোঃ জিয়াউর কাজী (৩৫) একই গ্রামের তবিবর কাজীর ছেলে এবং মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নড়াইল জেলার সদর থানাধীন নিধিখোলা গ্রামের আমির শেখের ছেলে।  বৃহস্পতিবার (২১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা ইউনিয়নের ইতনা চৌরাস্তা বুলবুল স্টোরের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার, এএসআই (নিঃ) মোঃ জামরুল ইসলাম, এএসআই (নিঃ) শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন,নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat