ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৪৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে শরীয়তপুরে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসন শরীয়তপুরের এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম,  জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান,  শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমূখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রগতিকে  শুদ্ধাচারের হাত ধরে স্মার্ট বাংলাদেশে পৌঁছে দিতে আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat