ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ২১৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এই দুঘর্টনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।
মৃতদের স্বজন জানান, প্রতিদিনের মতো বিকেলে বাড়িতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে সঠিক। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat