ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন শুক্রবার বলেছে, তারা দেশটির বিভিন্ন অঞ্চলে বাধ্যতামূলক লোড শেডিং শুরু করেছে। দেশটির বিভিন্ন বিদ্যুত কেন্দ্রে বারবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলার জবাবে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তাদের বিমান হামলা জোরদার করেছে। 
ন্যাশনাল গ্রিড অপারেটর ইউক্রেনারগো বলেছে, তারা ‘জোরপূর্বক দিনিপ্রোপেট্রোভস্ক, জাপোরিঝিয়া এবং কিরোভোগ্রাড অঞ্চলে সন্ধ্যা পর্যন্ত লোড শেডিং শুরু করেছে।’ 
গত সপ্তাহে রাশিয়ার হামলার পর খারকিভ এবং ক্রিভি রিহ’র প্রধান শহরগুলোতে ইতোমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে।
ইউক্রেনারগো বলেছে, ‘অন্যান্য অঞ্চলের ভোক্তাদেরকে অল্প এবং সচেতনভাবে বিদ্যুত ব্যবহার করতে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat