ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার সদর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- প্রাইভেট কার চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) এবং যাত্রী সিরাজগঞ্জের মৃত নূর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, আজ রোববার সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কার্ভাডভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ইলিয়াস হোসেন নিহত হন। আহত অবস্থায় তিনযাত্রিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামের আরও একজনের মৃত্যু হয়। তিনি জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর দু’জনহলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জের আনিছুর রহমান (৫৫) ও  সিরাজগঞ্জ সদরের মাহফুজুর রহমান আলাল (৫৩)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat