ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৩৪৪৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবরুদ্ধ গাজায় ইসরায়েলী হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত হয়েছে। ত্রাণ সংস্থাটি এই খবর জানায়।সোমবার গাজায় খাদ্য সরবরাহ করতে গিয়ে এরা প্রাণ হারায়। এদের মধ্যে ৪ জন বিদেশীও রয়েছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের এনজিও’র প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেস বলেছেন, আজ গাজায় ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তার কিছু ভাই ও বোনদের হারিয়েছে।যুক্তরাষ্ট্রে সদরদপ্তর কেন্দ্রিক এই সংস্থা এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। একইসঙ্গে বলেছে, মানবিক ত্রাণ কর্মী ও বেসামরিক লোকজনকে কখনই টার্গেট করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশী ৪ ত্রাণকর্মী ও তাদের গাড়ি চালকের মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে।৪ বিদেশী নাগরিকের ৩ জন ব্রিটিশ, অষ্ট্রেলিয়ান ও পোলিশ। একজনের পরিচয় জানা যায়নি।ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, তারা মর্মান্তিক এই ঘটনার বিষয়টি বুঝে নিতে সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা করে যাচ্ছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনীদের ত্রাণ সরবরাহে ডব্লিওসিকে’র সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।সাইপ্রাস থেকে নৌকার মাধ্যমে যে দু’টি এনজিও গাজায় ত্রাণ সরবরাহের কাজ করে যাচ্ছে ডব্লিওসি’কে তার একটি। এছাড়া গাজায় অস্থায়ী জেটি নির্মাণের কাজের সাথেও এনজিওটি জড়িত।গত প্রায় ৬ মাসের যুদ্ধে গাজায় মানবিক সংকট তীব্ররূপ নিয়েছে। অঞ্চলটিতে দুর্ভিক্ষ আসন্ন বলে জাতিসংঘ বারবার সতর্ক করে আসছে।এই প্রেক্ষিতে অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat