ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৫৬৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ থেকে নিউজ চ্যানেল আল জাজিরার সম্প্রচারের নিষেধাজ্ঞা কার্যকরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 
সম্ভাব্য এই নিষেধাজ্ঞা কার্যকরের কারণে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকার ও কাতার ভিত্তিক এই চ্যানেলটির মধ্যে যে উত্তেজনা শুরু হয় তা আরো তীব্র হবে আশঙ্কা করা হচ্ছে। 
নেতানিয়াহু এক্সে বলেছেন, ‘সন্ত্রাসী চ্যানেল আল জাজিরা ইসরায়েল থেকে আর সম্প্রচার করতে পারবে না। চ্যানেলটির কার্যক্রম বন্ধে নতুন আইন অনুযায়ী আমি পদক্ষেপ নেবো।’ 
এর প্রতিক্রিয়ায় আল জাজিরা বলেছে, আল জাজিরাকে শান্ত করতে ইসরায়েলের একের পর এক পদ্ধতিগত হামলার অংশ হিসেবে সর্বশেষ এই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। 
এর মধ্যে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার আগেই আল জাজিরার একজন সাংবাদিককে এবং পরে যুদ্ধ শুরুর পর আরো দু’জন সংবাদদাতাকে হত্যার বিষয়টি রয়েছে। 
এদিকে হোয়াইট  হাউসের নারী মুখপাত্র কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, এটি যদি সত্য হয় তবে এই ধরনের পদক্ষেপ হবে উদ্বেগজনক। 
গাজায় জানুয়ারিতে ইসরায়েলী হামলায় আল জাজিরার যে দ’ুজন সাংবাদিক নিহত হয়েছে তারা সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিল বলে অভিযোগ করেছে তেলআবিব।
কিন্তু আল জাজিরা জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েল পদ্ধতিগতভাবে আল জাজিরাকে টার্গেট করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat