ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৫৪৫৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউড অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানসাসের জঙ্গলে ২৭ বছর বয়সী এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের অভিনেতার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ ছিল। গত সপ্তাহেই স্থানীয় লরেন্স এলাকার ফ্ল্যাট থেকে এক মহিলার ফোন এসেছিল পুলিশের কন্ট্রোল রুমে। সাহায্যের আর্জি করেছিলেন তিনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত তারকা পালিয়ে যান।
এই ঘটনার পর লরেন্স এলাকার পুলিশের পক্ষ থেকে কোলেকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ডিস্ট্রিক্স অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়েছিল। অভিযুক্তকে খোঁজার চেষ্টাও চলছিল। শনিবার কানসাস পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয় জঙ্গলের কাছে একটি খালি গাড়ি পড়ে রয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ি থেকে কিছুটা দূরে কোলের নিথর দেহ উদ্ধার হয়। কীভাবে এ অভিনেতার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিনেতার অকালপ্রয়াণে শোকাহত তার অনুরাগীরা। শোকের এই সময় শুধুমাত্র কোলের ভালো স্মৃতি স্মরণ করার আবেদন জানিয়েছেন তারা। শোকের এই সময়ে কোলের পরিবারের পক্ষ থেকে প্রাইভেসির দাবি করা হয়েছে।
প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিনঅফ ‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কোলে। ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’, ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat