ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩২৪৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ও মোঃ সোহাগ শেখ (৩০) নামের দুইজন চোরকে গ্রেফতার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) ও নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ফরিদপুর জেলার মধুখালী থানার মোঃ দুলাল শেখের ছেলে এবং মোঃ সোহাগ শেখ (৩০) একই থানার পূর্ব গাঁড়াখোলা গ্রামের মোঃ আক্কাস শেখের ছেলে। নড়াইল সদর থানাধীন আলাদাতপুর সাকিনস্থ দুখুর দোকানের সামনে মোঃ কিবরিয়ার বাসার গেটের সামনে হতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিজানুর রহমান এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল, যার রেজি নং-যশোর ল-১৫-৭৫৬২, ইঞ্জিন নং-DHYWHE-47964, চ্যাসিস নং MD2A1ICYRHWE99919 অজ্ঞাতনামা চোরেরা চুরি করে চম্পট দেয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি চুরির মামলা রুজু করা হয়। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা সিসিআইসি টিম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল') সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল ইসলাম ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) এর এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজবাড়ীর জেলা কারাগারের প্রধান গেইটের সামনে হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-যশোর-ল-১৫-৭৫৬২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) এর নামে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১৬ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat