ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ৫৬৭৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এবং এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় ‘শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন তিনটি ওয়েলহেড কম্প্রেসরও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপন করা হবে।
মঙ্গলবার স্থানীয় হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল এর প্রতিনিধিসহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রেক্ষিতে ১৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার চুক্তিমূল্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
উল্লেখিত তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপনকাজ সম্পন্নর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাসকূপগুলো থেকে দৈনিক সর্বাধিক পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat