ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৪
  • ২৩৪৩৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) ফিলিস্তিনের ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে এ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছে। 
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইরা মাদানের সঙ্গে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল এফেয়ার্স কমিটির সভায়  ফিলিস্তিনি ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে গতকাল ৩ মে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্যবৃন্দের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। 
নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সকল শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat