ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৩২৪৩৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আর কয়েকমাস পরই তাদের ঘরে আসছে সন্তান। এরমধ্যেই হঠাৎ করে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। গুঞ্জনের শুরু মূলত রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি মুছে দেয়া নিয়ে। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা-রণবীরের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে মঙ্গলবার থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসলে উধাও হয়েছে তাদের বিয়ের সবছবি।
যা একপ্রকার আগুনে ঘি ঢালার কাজ করেছে। তবে হিন্দুস্তান টাইমস এক্সক্লুসিভলি জানতে পেরেছে যে, দাম্পত্য কলহের দাবির কোনও সত্যতা নেই।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই দম্পতি মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। 
এক সূত্র জানায় ‘তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনও সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছে। যাতে তারা একসাথে কিছু ভালো সময় কাটাতে পারে।’
সূত্রটি আরও জানায়, ‘তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ তবে জানা যাচ্ছে, দেশের বাইরে নয়, দীপিকা ও রণবীর ভারতে একসঙ্গে নিরিবিলি সময় কাটাচ্ছেন।
এই দম্পতির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ছুটির মেজাজে দম্পতি। নতুন প্রকাশিত স্ন্যাপশটটিতে, দীপিকা ট্যান রঙের পোশাক পরেছেন, অন্যদিকে রণবীর অল-হোয়াইট পোশাকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat