ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৪৩৪৫৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্ত ক্রসিংয়ে ট্যাংক পাঠিয়েছে। ইসরায়েল মঙ্গলবার মিসরের সাথে সংযোগকারী এই সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিজেদের  দখলে নিয়েছে।
আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরায়েল রাফায় স্থল অভিযান চালানোর বিষয়ে এখনও অনড়। যদিও বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের দ্বারা জনাকীর্ণ রাফার পূর্বাঞ্চল ভরে গেছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রয়েছে। মিসরের রাজধানী কায়রোয় আলোচনার জন্যে সকল পক্ষ উপস্থিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের জন্যে গাজায় জিম্মি হিসেবে আটক প্রায় ১২৮ জনকে মুক্তির এটাই শেষ সুযোগ।
কায়রোয়  আলোচনার জন্যে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী কাতারের প্রতিনিধি দল রয়েছে। যদিও এর আগের কয়েক সপ্তাহের আলোচনায় ইসরায়েল তার কোন প্রতিনিধি পাঠায়নি। এদিকে  কায়রোয় আলোচনায় যুক্তরার্ষ্টের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস অংশ নিচ্ছেন।
নেতানিয়াহু’র কার্যালয়থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি আলোচনাকারীদের জিম্মি মুক্তি এবং ইসরায়েলের নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় দাবি পূরণের বিষয়ে দৃঢ় থাকতে বলেছেন।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, তারা আশাবাদী উভয়পক্ষ তাদের মধ্যকার দূরত্ব দূর করতে পারবে।  
এদিকে সেনাবাহিনী বলেছে, অভিযানের কার্যক্রম শুরুর জন্যে ট্যাংকগুলো রাফার ফিলিস্তিনী অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
জাতিসংঘের মহাসচিব  এন্তোনিও গুতেরেস যে কোন অভিযান বন্ধ এবং ক্রসিং পুনরায় খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের  হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১২৮ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat