ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৩৪৫৩৩৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিছিয়ে পড়েও ফিরে আসাকে শিল্পে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সময়ে ম্যাচে পিছিয়ে পড়েও রিয়ালের এমন ফিরে আসা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। কামব্যাকের সেই গল্প আরও একবার লিখলো লস ব্লাঙ্কোরা। এতেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে প্রথমে আলফানসো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের শেষ দিকে বদলি নামা জোসেলুর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। শুরুতেই ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট পোস্টে লাগে। সেখান থেকে বল পেয়ে জোড়ালো শট করেন রদ্রিগো। তবে তা আটকে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার।
এরপরও বেশ কয়েকটি আক্রমণ করে রিয়াল। অন্যদিকে ম্যাচের ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন হ্যারি কেইন। তবে তা ঝাঁপিয়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। বেশকিছু আক্রমণ করলেও তা আটকে যায় নুয়্যারের কাছে। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন আলফানসো ডেভিস।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন জোসেলু। ম্যাচের ৮৮ থেকে ৯১ এই তিন মিনিটের মাথায় দু'বার বায়ার্নের জালে বল পাঠান জোসেলু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে রিয়াল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat