ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৩৪৪৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর পর চিত্রনায়িকা পরী মণির কোলজুড়ে এখন কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। ৬ দিনের মেয়েকে দত্তক নিয়েছেন এই চলচ্চিত্র তারকা। এবার দ্বিতীয় সন্তানের জন্য আকিকার আয়োজন করতে যাচ্ছেন পরী। রাজ্যর মতো মেয়ের আকিকাতেও আয়োজনের কমতি রাখতে চান না পরী।
গণমাধ্যমকে এই চিত্রনায়িকা বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব।’
দত্তক নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না?’
২০২২ সালের ১০ আগস্ট রাজ্যর জন্ম হয়। ১৭ আগস্ট ঘরোয়া আয়োজনে ও জোড়া খাসিতে শিশুপুত্রর আকিকা সেরেছেন বাবা শরীফুল রাজ ও মা পরী মণি। এসময় দুই পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফীসহ অনেকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat